ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হলেন সাইফুল ইসলাম

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হলেন সাইফুল ইসলাম


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হলেন সাইফুল ইসলাম

টাঙ্গাইল: ভূঞাপুরের কৃতি সন্তান মো: সাইফুল ইসলাম সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।সোমবার (২৫ আগষ্ট) আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা -৪ এর এক প্রজ্ঞাপনে তাকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের শিক্ষক মৃত আব্দুল মাতিন এর বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্য তিনি বড়।তিনি তিন সন্তানের জনক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪৬   ৫২৬ বার পঠিত  |