ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা - ৬ (কয়রা -পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও

উপজেলা কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল ও অ্যাড. সাইফুদ্দিন সুমন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, এস,এম, নাজির আহমেদ, আসাদুজ্জামান খোকন, শেখ হাবিবুর রহমান, আবু বক্কর সানা, মেছের আলী সানা, শেখ আসাদুছামান মঘনা, সরদার তোফাজ্জল হোসেন, আবু মুছা সরদার, মফিজুল ইসলাম টাকু, আবুল কাশেম সরদার, সায়েব আলী, মুস্তাকিম গাজী, মুনছুর গাজী, মিজানুর রহমান, হুরায়রা বাদশা, এমএম শামছুজ্জামান, আরিফুল ইসলাম, শহিদুর রহমান, সামাদ হাসান, ইদ্রীস খাঁ, কামাল হোসেন, মীর ওবাইদুল্লাহ মাসুম, মোঃ রানা, আবু হানিফ মিলন, আঃ মান্নান, সামদুর রহমান, নেপুর জোয়ার্দ্দার, আরিফ হোসেন, শান্তনু সরকার, আঃ রশিদ, আসাদুজ্জামান, কেরামত, আমানউল্লাহ, বাচ্চু, ফরিদুল ইসলাম, শাহিনুর রহমান, নুর ইসলাম, আমিরুল ইসলাম, আমানুল্লাহ্ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৬   ৫২০ বার পঠিত  |