ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সভাপতি সুজন ও সম্পাদক রাসেল ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন

সভাপতি সুজন ও সম্পাদক রাসেল ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন

টাঙ্গাইল: ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিউল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো: রাসেল শেখ।

সোমবার (২৫ আগষ্ট) এই কমিটির অনুমোদন করেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

অনুমোদন প্রাপ্ত নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি, মো. জাকারিয়া,। সহ সভাপতি মো. সজিব, মো. সাব্বির, শাকিল সরকার, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশিক, আল আমিন, সৌরভ, সাকিবুর রহমান সম্রাট, শাহীন তালুকদার, মিরাজ।

সভাপতি সুজন জানায়, নতুন কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে। কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নতুন নেতৃত্বের উদ্যোগ থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া নবগঠিত কমিটির নেতারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৩   ৫৩৫ বার পঠিত  |