ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে বিভিন্ন জলাশয়ে কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

মধুখালীতে বিভিন্ন জলাশয়ে কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


মধুখালীতে বিভিন্ন জলাশয়ে কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

ফরিদপুর: ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, প্রকল্পের উপ-পরিচালক (ফরিদপুর) মো. খায়রুল ইসলাম এবং মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ আরও অনেকে।

এ কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলার পরিষদ পুকুর, হাটঘাটা মাদ্রাসা পুকুর, গোন্দারদিয়া খাল, মধুখালী আশ্রয়ণ প্রকল্প পুকুর ও বৈকুণ্ঠপুর বাওরে প্রায় ৩৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:২৬   ১৮১ বার পঠিত  |