ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » উপদেষ্টা করার কথা বলে ২০০কোটি টাকার চেক হাতিয়ে নিলো আ’লীগ নেতা

উপদেষ্টা করার কথা বলে ২০০কোটি টাকার চেক হাতিয়ে নিলো আ’লীগ নেতা


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


উপদেষ্টা করার কথা বলে ২০০কোটি টাকার চেক হাতিয়ে নিলো আ’লীগ নেতা

বরিশাল: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফাকে স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ১০ লাখ টাকা ও কোটি টাকার চেক হাতিয়ে নেয়ার মুল হোতা সমন্বয়ককের ভাই পরিচয় দেয়া ব্যক্তি কামাল হোসেন সবুজ। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সদেস্য সে উজিরপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আজিজ শিকদারের ছেলে।

৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর এলাকা ত্যাগ করে ঢাকায় উঠেন সবুজ সেখানে নিজেকে সমন্বয়কারীর ভাই পরিচয়ে প্রতারনার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার করা হলে উজিরপুর উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে বলা হয়, অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, যিনি এনআইসিআরএইচ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় উজিরপুর আ’লীগ নেতা কামাল হোসেন সবুজকে এক সমন্বয়কারীর ভাই পরিচয়ে নাম করে আর্থিক লেনদেনে জড়িয়েছেন। সবুজ নিজেদের প্রধান উপদেষ্টার বাসভবন যুমনা থেকে আগত হিসেবে পরিচয় দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডা. মোস্তফা ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন। এই লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়কের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল ইসলাম ও আ’লীগ নেতা কামাল হোসেন সবুজ সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। যদিও আরেফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তিনি ফোনে কথোপকথনের মাধ্যমে এই ডিল নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তদন্তের অগ্রগতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন দুদকের এক কর্মকর্তা । টাকা হাতিয়ে নেয়ার কান্ডে উজিরপুর উপজেলা আ’লীগের সদেস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন সবুজ জড়িত থাকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সরোজমিনে উজিরপুরে গিয়ে জানাগেছে নানা তথ্য। বিগত সরকারের আমলে কামাল হোসেন সবুজ ছিলেন অপ্রতিরোধ্য কামাল হোসেন সবুজের বড় ভাই আবুল কালাম আজাদ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহেরা খাতুনের ঘনিষ্টজন হওয়ার কারনে মন্ত্রী থাকা কালীন সময় সাহেরা খাতুন উজিরপুরে কামাল হোসেন সবুজের বাসায় ভুড়িভোজ করেন। ক্ষমতার প্রভাবে তিনি সাংবাদিকতার লেভাস লাগিয়ে উজিরপুর প্রেসক্লাবের কর্তাও হয়েছিলেন। উজিরপুর উপজেলা কেন্দ্রিয় সমাবয় সমিতি লি: (বিআরডিপি )র চেয়ারম্যান পদ দখলে রেখে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

স্থানীরা আভিযোগ করেন, কামাল হোসেন সবুজের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে ডিপ টিউবয়েল দেওয়ার নাম করে ১’শ ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি উজিরপুর দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়াগ বানিজ্য, মাদ্রাসার নতুন ভবনের ঠিকাদারের কাছ থেকে ২৫ লাখ চাঁদা আদায় করেছি। তার বিরুদ্ধে টেন্ডারবাজীসহ সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

আনোয়ার খান নামে এক ভুক্তভুগী বলেন, আমার কাছে ৪০ হাজার টাকা নিয়েছে। আমি এখন টিউবয়েল পাই নাই। এভাবে আরো অনেকের কাজ থেকে টাকা আত্মসাত করেছেন। অভিযোগে বলা হচ্ছে , স্বাস্থ্য উপদেষ্টা বানানোর কথা বলে ১০ লাখ টাকা নগদ এবং চারটি চেকের মাধ্যমে ২০০ কোটি টাকা নিয়েছেন উজিরপুর আ.লীগ নেতা কামাল হোসেন সবুজ ঘটনাটি ঘটিয়েছেন চলতি বছরের জানুয়ারীতে ।

আভিযুক্ত কামাল হোসেন সবুজের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।তাই তার বক্তব্য জানাযায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:২৪   ৫৯৩ বার পঠিত  |