ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

খুলনা: পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা মাঠে সাংগঠনিক এ গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত।

প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পাইকগাছা কয়রা উপজেলা সাংগঠনিক টিম প্রধান শেখ হাবিবুর রহমান বেলাল, জেলা যুগ্ম আহবায়ক জিএম আনিসুর রহমান, লিটন মোল্লা, মাহবুবর রহমান নান্টু, এডভোকেট এস্কেন্দার মির্জা, রুবেল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম, শাহিনুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালিব, কয়রার আহবায়ক নুরুল ইসলাম খোকা ও সদস্য সচিব ডিএম হেলাল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্যা ইউনুস আলী ও পৌর সদস্য সচিব সোহেল আহমেদ গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন ও মিনারুল ইসলাম মিন্টু। ১০ ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী মিছিল সহকারে কর্মী সভায় অংশ গ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৯   ৩৩৬ বার পঠিত  |