ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় এনসিপি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা

হাতিয়ায় এনসিপি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


হাতিয়ায় এনসিপি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা

নোয়াখালী:জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুগ্ম সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় এসময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাবেক প্রধান শিক্ষক শামছল তিব্রিজ, হাতিয়া প্রেস ক্লাব সভাপতি জিএম ইব্রাহীম,উপজেলা জামায়াত সেক্রেটারী নূরউদ্দিন মেশকাত, জামায়াতের পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, এসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. শাহেদ উদ্দিন, ডা. আবদুর রহমান, মোহাম্মদ আশিক এলাহী,মাষ্টার মোশাররফ হোসেন, জাকের হোসেন, গিয়াসউদ্দিন, এনসিপি হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা, এনসিপি’র যুব উইং সাইফুল ইসলাম রাকিব প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান না হলে স্বৈরাচারেরও পতন হত না এনসিপিও গঠন হত না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রিজভী শহীদ রিটনদের রক্তের বিনিময়ে গড়া এনসিপি কখনো তাদের রক্তের সাথে বেইমানি করবে না‌। উপস্থিত নেতাকর্মী ও সমাজের প্রত্যেককে দলের সাথে কাজ করার লক্ষ্যে কোন রাজনৈতিক ভয়ভীতি না পেয়ে এনসিপিকে সমর্থন করার আহবান জানান তারা।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৩   ২২১ বার পঠিত  |