ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে মাদক,দাদন ব্যবসা ও দূর্নীতি প্রতিরোধে কমিটি

রাজারহাটে মাদক,দাদন ব্যবসা ও দূর্নীতি প্রতিরোধে কমিটি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


রাজারহাটে মাদক,দাদন ব্যবসা ও দূর্নীতি প্রতিরোধে কমিটি

কুড়িগ্রাম: রাজারহাটে মাদক,সুদ ও দূর্নীতি প্রতিরোধ কমিটি কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কমিটি গঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলামকে সভাপতি,সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক এবং অ্যাড,রাহেনুল ইসলাম কাননকে সাংগঠনিক সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আইনজীবি,সমাজকর্মী,শিক্ষক,ইমাম,সংবাদকর্মী,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভূক্ত করা হয়। মাদক,দাদন ব্যবসা (সুদ) ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম,অবঃপ্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম,অ্যাড,আলী আহমেদ,উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারী,উপজেলা ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদী,অবসর প্রাপ্ত শিক্ষক মশিউর রহমান,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,শিক্ষক আতাউর রহমান রিপন,ইফতেখার রাঙ্গা,নুরুজ্জামান,রুবেল মিয়া সহ অনেকে বক্তব্য দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৮   ২৮৭ বার পঠিত  |