ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। নিম গাছ ,কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন, সদস্য সচিব শোয়েব সিদ্দিক সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাও কর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৬   ৯৫ বার পঠিত  |