ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

রাজারহাটে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


রাজারহাটে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

কুড়িগ্রাম:  বৃহস্পতিবার দুপুরে রাজারহাটে ১৪বছরের কিশোর কর্তৃক পৌনে ৩বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,গত ১সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের সাহেব আলীর পুত্র ও স্থানীয় ডাংরারহাট উচ বিদ্যালয়ের ৮ম শ্রেণির সিফাত মিয়া তার প্রতিবেশীর এক শিশু কন্যাকে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় ব্যাথা পেয়ে শিশুটি চিৎকার করলে ঘটনাটি কাউকে না জানাতে নিষেধ করে আসামী সিফাত। পরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির পিতা বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৯   ৩১৭ বার পঠিত  |