![]()
ঝালকাঠি:কাঁঠালিয়ায় রাবেয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের আউরা খাল থেকে ভাসমান অবস্থায় ওই শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত রাবেয়া আক্তার দিনমজুর পারভেজ হোসেনের ছেলে। সে উপজেলা সদরের দক্ষিন আউরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছে।
স্বজনরা জানান, রোববার দুপুরে ঘরের পাশে খেলছিল শিশুটি। খেলতে খেলতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের পাশের খালের পাইলিংএর পাশে পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা। পরে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১৯:০০ ৫৯ বার পঠিত | ● কাঁঠালিয়া ● পানি ● মৃত্যু ● শিশুর