ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নানা বাড়ীতে বসে আজমান হোসেন (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ফরিদপুর শহরের বাসিন্ধা মো. রাহাত হোসেনের ছেলে। আজ সোমবার উপজেলা সদরের পশ্চিম আউরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার বাদল মাহমুদ জানান, নিহত আজমানের পিতা-মাতা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে।সেই সুধাদে নানী মরিয়ম বেগমের কাছে থাকতো আজমান। সোমবার সকালে বাড়ীর উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। দুপুরে বাড়ীর পাশের খালে তার লাঁশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৩   ১৩৬ বার পঠিত  |