ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে দুই মাদক কারবারি দণ্ডিত

ভূঞাপুরে দুই মাদক কারবারি দণ্ডিত


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


ভূঞাপুরে দুই মাদক কারবারি দণ্ডিত

টাঙ্গাইল: ভূঞাপুর সোমবার (৮ সেপ্টেম্বর) দুই মাদক কারবারিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভূঞাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীন মাদক বিক্রেতা ভালকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মালেককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও মাদক সেবনের অপরাধে কষ্টাপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে শুক্কুর (২৭)কে ০৬ মাসের কারাদণ্ড ও ৫,০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:১৪   ১২৬ বার পঠিত  |