ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ট্রলি -মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

বাউফলে ট্রলি -মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে ট্রলি -মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

পটুয়াখালী: বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। সজল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, সজল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলির সাথে তার
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজিবুল ইসলাম সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,” ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৬   ১২১ বার পঠিত  |