ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় নোঙ্গর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

কলাপাড়ায় নোঙ্গর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় নোঙ্গর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

পটুয়াখালী: কলাপাড়ায় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙ্গর করা একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে জীবন বাঁচাতে ওই তিন জেলে নদীতে ঝাঁপ দেয়। এতে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এ অবতরণ কেন্দ্রের শিববাড়ীয়া নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে সাইফুল ইসলামের ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মাঝির নাম মো. ফারুক।

গুরুতর আহত জহিরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরের শিববাড়ীয়া নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৩৪   ১৪৭ বার পঠিত  |