ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

দোহারে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


দোহারে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

ঢাকা: দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি এ কার্যক্রমে অংশ নেন।

প্রচারণা চলাকালে ব্যারিস্টার নজরুল ইসলাম স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পথ। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই একজন শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে।”

শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও তিনি উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের সাথেও মতবিনিময় করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৯   ২২৫ বার পঠিত  |