ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আজ চরফ্যাসনে আসছেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক জনন্দিত জননেতা নুরুল ইসলাম নয়ন

আজ চরফ্যাসনে আসছেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক জনন্দিত জননেতা নুরুল ইসলাম নয়ন


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


 

আজ চরফ্যাসনে আসছেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক জনন্দিত জননেতা নুরুল ইসলাম নয়ন

ভোলা: আজ চরফ্যাসনে আসছেন ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চরফ্যাসনের কৃতি সন্তান জনন্দিত জননেতা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। তার নির্বাচনী এলাকায় তিন দিনের সফরকে কেন্দ্র করে উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মী ও সমর্থকরা।

‎দলীয় সূত্রে জানা গেছে, টানা তিন দিনের সফরের অংশ হিসেবে তিনি আজ বৃহস্পতিবার বিকালে চরফ্যাসনে পৌঁছাবেন। শুক্রবার সকালে চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংর্বধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন। এছাড়াও বিকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। পাশাপাশি ‍তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন ও  পৌরসভা বিএনপি’র সাবেক সম্পাদক খায়রুল ইসলাম সোহেল জানান, ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জননেতা নুরুল ইসলাম নয়ন টানা তিন দিনের সফরে তার নির্বাচনী এলাকায় আগমনকে ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এ সফরের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত হবে। তেমনি আগামী সংসদ নির্বাচনের  কর্মপরিকল্পনার ও গতিশীল হবে। এছাড়া তিনি চরফ্যাসন বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অপর দিকে  চরফ্যাসনের কৃতি সন্তান জনন্দিত জননেতা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক যুবরত্ন নুরুল ইসলাম নয়নের চরফ্যাসন আগমনে চরফ্যাসন ও মনপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৫:৪৯   ৩৯৩ বার পঠিত  |