ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে ৪ জেলে আটক, ফিশিং বোট জব্দ

রাঙ্গাবালীতে ৪ জেলে আটক, ফিশিং বোট জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


রাঙ্গাবালীতে ৪ জেলে আটক, ফিশিং বোট জব্দ

পটুয়াখালী: রাঙ্গাবালীর তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি ফিশিং বোটসহ চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি অবৈধ বেহুন্দি জাল, বিপুল পরিমাণ ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ জানায়, এফবি আল্লাহর দান নামের ট্রলার থেকে প্রায় ৬৫ কেজি ইলিশ, সাত ক্যারেট বিভিন্ন প্রজাতির মাছ, দুই ব্যারেল ডিজেল এবং একটি ডিজেল ইঞ্জিনসহ জাল জব্দ করা হয়। এ সময় বোটে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে মাছ ধরছিল।
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, আটক জেলেদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে এবং সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৫   ১১৫ বার পঠিত  |