ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় পাচারকালে ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

হাতিয়ায় পাচারকালে ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় পাচারকালে ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

নোয়াখালী: হাতিয়ায় যৌথ অভিযানে পাচারকালে ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হরণী ইউনিয়নের মাইন উদ্দিন বাজার ও তেগাছিয়া থেকে এসব সার জব্দ করা হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং হাতিয়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এসময় হাতিয়ার তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং টাংকির ঘাট এলাকা থেকে আরও ৩০০ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ হওয়া ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং ৩০০ বস্তা সার হাতিয়ার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া অভিযানে দুটি ট্রাকও জব্দ করা হয়, যা বর্তমানে চরজব্বর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানন, একটা চক্র দীর্ঘদিন ধরে ট্রলারের মাধ্যমে সার চিনি আটা সিমেন্ট পাচার করে আসছে। এটার সাথে স্থানীয় মেম্বারসহ বিভিন্ন এলাকার লোকজন জড়িত। আগে চট্টগ্রাম থেকে পাচার হতো। এখন ঐ দিকের রুট ব্যবহার করতে না পেরে টাংকির ঘাট ব্যবহার করছে।
হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৬৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। সরকারিভাবে উৎপাদিত ও আমদানি করা ভর্তুকিযুক্ত এই সার পাচারের কারণে কৃষক ও কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। জনস্বার্থে অবৈধ সার মজুত, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৯:০৬   ২৮৯ বার পঠিত  |