![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পলাশ হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।
গত রোববার (২১ সেপ্টম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী এলাকায় অভিযান চালিয়ে তাকে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত পলাশ হাওলাদার (৩৪) একই ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের মো. কাইয়ুম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা সংস্থা ডিবির এসআই হারুন অর রশীদ হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত পলাশ হাওলাদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে ডিবি আটক করেছে। আজ সোমবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৯:২৯ ২৫৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● গ্রেফতার ● ব্যবসায়ী ● মাদক