ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » প্রবাসী স্বামীর স্বর্নালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধু উধাও

প্রবাসী স্বামীর স্বর্নালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধু উধাও


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


প্রবাসী স্বামীর স্বর্নালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধু উধাও


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় এক প্রবাসীর স্ত্রী স্বামীর নগদ টাকা স্বর্নালংকার নিয়ে অন্যের হাত ধরে পালানোর অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ছোনাউটা গ্রামের গৃহবধুর বাবার বাড়ী থেকে উধাও হয় সে।
এ ঘটনায় প্রবাসী রাসেলের পিতা আনসার আলী হাওলাদার বাদী হয়ে গত সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের আনসার আলী হাওলাদারের ছেলে প্রবাসী রাসেল হাওলাদার বিয়ে করেন পার্শ্ববর্তী পাটিখালঘাটা গ্রামের মো. আবুল কালাম হাওলাদারে মেয়ে (২৫) কে। বিয়ের পর প্রবাসে চলে যায় রাসেল।

এদিকে ওই গৃহবধু পরকিয়ায় জড়ায় পার্শ্ববর্তী আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে রাকিবের (২৮) সাথে। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি বাবার বাড়ীতে চলে যায় গৃহবধু। সেখান থেকে গত সোমবার স্বামীর দুই লক্ষ টাকা ও চার ভড়ি ওজনের স্বর্নালংকার নিয়ে রাকিবের সাথে উধাও হয়।
গৃহবধু ও রাকিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য এবং পরিবারের লোকজন এ বিষয় কথা বলতে রাজী হননি।
থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় প্রবাসী রাসেলের পিতা আনসার আলী বাদী হয়ে থানায় লিখিত করেন। অভিযোগে তিনি তার পুত্রবধু নিখোঁজের কথা উল্লেখ করেন। বিষযটি তদন্ত করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৯   ১৫৪ বার পঠিত  |