ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাহবুবুল কবির । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব বিজন কুমার তালুকদার এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রকৃত শিক্ষার মাধ্যমেই একটি জাতি তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়। শিক্ষার কোনো বিকল্প নেই। ছাত্র, শিক্ষক ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ উন্নয়ন সম্ভব।

এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন, প্রভাষক মিলন মিয়া ও সহকারী শিক্ষক সমীরণ প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১০   ৩১৯ বার পঠিত  |