ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

কাউখালীতে আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর )সকাল সাড়ে দশটায় আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়ের সভাকক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এর জীবনী উপরে আলোচনা, কোরআন তেলাওয়াত ,হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৫:৪৬   ১১১ বার পঠিত  |