ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় খালে ভাসছিলো শিশুর মরদেহ

কাঁঠালিয়ায় খালে ভাসছিলো শিশুর মরদেহ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় খালে ভাসছিলো শিশুর মরদেহ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় আবু বকর নামের এক আড়াই বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর ওই গ্রামের নার্সারী ব্যবসায়ী মোনাচ্ছেফ আলী হাওলাদারের ছেলে।নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, দুপুরে খেলতে খেলতে নিখোঁজ হয় ওই শিশু। বিকেলে বাড়ীর পিছনের খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:৩৪   ৬২ বার পঠিত  |