![]()
ভোলা: ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্যে লালমোহন উপজেলায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের নেতৃত্বে সিঙ্গেল প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ পৌরশহরের বিভিন্নস্থান থেকে প্লাস্টিকের বোতল ও পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। অভিযানে বিডি ক্লিন লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্য ও সচেতন নাগিরকরা অংশগ্রহণ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪২:২৪ ২৩১ বার পঠিত | ● অপসারণ ● প্লাস্টিক ● লালমোহন