ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

দুমকিতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

পটুয়াখালী: দুমকিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্র হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মো. জাহাঙ্গির হোসেনের পুত্র।
পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার জ্বরে আক্রান্ত হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল রবিবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান। জাকারিয়ার মৃত্যুর পর তার পরিবার চিকিৎসা অবহেলার অভিযোগ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৬   ১১৫ বার পঠিত  |