ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু

আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু

বরিশাল: আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে মোহনকাঠী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে মৎস্য শিকারী কানাই মন্ডল(৩২)রোববার সারা রাত মাছ শিকার করতে বিভিন্ন স্থানে যান।সোমবার ভোর রাতে কানাই মন্ডল মাছ শিকার করতে একই গ্রামের কবিরাজ বাড়ির পুকুর পারে গিয়ে হঠাৎ চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পরে।

এসময় চিৎকার শুনে রনজিত কবিরাজ ঘটনাস্থলে গিয়ে দেখেন কানাই মন্ডলের লাশ জমির পানিতে পরে রয়েছে। পুলিশকে সংবাদ দিলে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এব্যাপারে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৫   ১৫৪ বার পঠিত  |