![]()
পটুয়াখালী: জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ২ আসনের সম্ভাব্য বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের দুর্গা মন্ডপ পদচারণায় মুখরিত। এতে সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে না না উচ্ছ্বাস আনন্দের বাতাস বইছে। নেটিজেনরা এ পদচারনাকে সম্প্রতির বন্ধনে এক সেতু বন্ধনের সৃষ্টি করছে।
পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক সূত্রে জানায় গত ২৭ সেপ্টেম্বর বেলতলার পুজার মধ্য দিশে জাতীয় এ শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে। শুরুর প্রথমে পটুয়াখালী বাউফলের ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি সহ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন সঙ্গীয় দলবল এবং সাবেক এমপি ও সাবেক সম্পাদক শহিদুল আলম তালুকদার একঝাঁক নেতা কর্মী ও কেন্দ্রীয় বিএনপি সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে উপজেলার ৬১টি পূজা মন্দবে পথসভা এবং শারদীয় দুর্গাপূজায় উপস্থিত সনাতন ধর্মীদের অভয়ের বাণী ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার সমর্থিত ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। অপরদিকে রয়েছে অন্তবর্তী সরকারের নির্দেশনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাউফল সেনা ক্যাম্প,উপজেলা নির্বাহী অফিসার ও বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে বিশেষ স্টাই কিং ফোর্স মন্ডপে মন্ডপে পরিদর্শন ও পাহারা দিচ্ছেন। এতে পৌর শহরসহ ইউনিয়নের গ্রামের পুজো মণ্ডপ গুলি পদচারনায় মুখরিত হয়ে উঠে।
এ বিষয়ে মুহাম্মদ মুনির হোসেন বলেন,এই দেশ,এই মাটির সকল বর্ন ও ধর্মের মানুষের। এটা সনাতনীদের জাতীয় উৎসব। এই উৎসবে কেন্দ্রীয় বিএনপির নির্দশে সম্প্রীতি বন্ধণে আবদ্ধ হলেই দেশ ও জাতির উন্নতি হবে।
সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেন, বিএনপি একটি সর্ব বৃহৎ গণতান্ত্রিক দল। এটা জাতীয় উৎসব। এই উৎসবকে সনাতন ধর্মীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধপরিকর। কারণ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান মিলি এই দেশটা স্বাধীন করেছি। আর এই স্বাধীনতাকে অখন্ড রাখতে সম্প্রীতির বন্ধনের বিকল্প নেই।
ডঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে এই দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। কারণ সকল মানুষের এই দেশ। সবার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামার থেকে ইসলামে এদেশে রাজনীতি করছে। বাউফল পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুর সনজিত কুমার সাহা বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ উপভোগ করছি। এটা একটি দেশের জন্য ভালো লক্ষণ। কারণ কোন ধর্ম মানুষকে আঘাত করার জন্য নয় সহানুভূতি সাহায্য আর সম্প্রীতির বন্ধন।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার জানান,নিছিদ্র নিরপত্তার ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় উৎসবে বাধা বা বিশৃঙ্খলা কারিদের কোন ছার দেয়া হবেনা।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন,মানুষের কল্যাণে সরকার কাজ করছে। রাস্ট্রের নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।সকল ধর্ম মিলিয়ে একটা রাস্ট্র। তাই জনস্বার্থ রক্ষায় আমরা বদ্ধ পরিকর।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৯:০০ ১৫০ বার পঠিত | ● পুজা মন্ডপ ● প্রার্থী ● বাউফল ● মুখরিত সম্ভাব্য