ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » পূজা মন্ডপে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে বিএনপি

পূজা মন্ডপে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে বিএনপি


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


পূজা মন্ডপে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে বিএনপি

ময়মনসিংহ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সপ্তমীর রাতে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেছেন বওলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

এই সময় তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।আর এই ধর্মীয় সম্প্রীতি এনে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে যতদিন আপনাদের এই দূর্গা উৎসব উদযাপন হবে ততদিন বিএনপির নেতা কর্মীরা আপনাদের দেখা শুনার সাথে সার্বিক খোঁজ খবর নিবেন।আপনাদের উৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে বিএনপির নেতা কর্মীরা।

পরিদর্শন কালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ সোলায়মান ফকির ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির সদস্য ফজলু মাষ্টার ইউনিয়ন বিএনপি নেতা,আব্দুস সাত্তার মেম্বার,ফেরদৌস তালুকদার হান্নান সরকার,ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রাসেল,যুবদল নেতা জাকির হোসেন সোহাগ,প্রমুখ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৮   ১৬৭ বার পঠিত  |