ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়:প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব

ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়:প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়:প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব

নোয়াখালী: বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে হিন্দু মুসলমানদের মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। নোয়াখালী ৬ হাতিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব গত তিনদিন পর্যন্ত হাতিয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বুধবার সন্ধ্যায় আফাজিয়া বাজার পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব মন্তব্য করেন।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার ৩৩ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে হাতিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তানভীর উদ্দিন রাজীব। তিনি শুরুতেই মূল হাতিয়ার বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনীদের সাথে নিবিড় আলোচনা করে তাদের সুখ দুঃখের সাথী হন।এ সময় সনাতনী সম্প্রদায়ের লোকজন তাঁকে সাদরে গ্রহণ করেন। পরে তিনি বুড়ির চর ইউনিয়নের সাগরিয়া বাজারের পূজা মণ্ডপ সহ হাতিয়ার অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এসব পূজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে ।পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সার্বজনীন আনন্দ উৎসব।‌ আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হবে দ্বীপ উপজেলা হাতিয়া।

তিনি হাতিয়া নির্বাচনী এলাকার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৩টি পুজা মন্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামন্ডপ পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজাম-পে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে জানিয়ে তিনি জানান এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হিন্দু ভাই-বোনদের পাশে অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

পূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় তার সাথে ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আরেফিন আলী। সাবেক জিএস জাকের হোসেন ফারভেজ। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল বাসার হাওলাদার। উপজেলা যুবদলের নেতা রফিক উদ্দিন। ছাত্রনেতা তুষার আহমেদ। জেলা শ্রমিক দলের নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৬   ১২০ বার পঠিত  |