ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » মধুমতী নদীতে গ্রামীণ নৌকা বাইচ উৎসবে মানুষের ঢল

মধুমতী নদীতে গ্রামীণ নৌকা বাইচ উৎসবে মানুষের ঢল


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


মধুমতী নদীতে গ্রামীণ নৌকা বাইচ উৎসবে মানুষের ঢল

মাগুরা: মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে গ্রামীণ উৎসবের নৌকা বাইচ উপভোগে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার বিকেলে ঝামা এলাকার মধুমতী নদীতে শতবর্ষী এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আগত আমুদে দর্শকরা আনন্দঘন ও উৎসব মুখরতার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগে অপেক্ষা করলেও পরে ক্ষোভ ও দু:খ নিয়ে তাদের ফিরে আসতে হয়।

এদিন সকাল থেকেই আমুদে দর্শকরা নদীর দুই তীরে এসে জড়ো হতে থাকেন। সবারই উদ্দেশ্য-দু’চোখ ভরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করা। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি ও পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে অথচ দুরের আমন্ত্রিত বাইচের নৌকা একটাও না আসায় চরম বিপাকে পড়েন মেলা কমিটি। পরে স্থানীয় দুটি নৌকা দিয়ে বাইচ অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চ্যেধুরী।
বেলা তিনটায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও নৌকা না আসায় স্থানীয় দুটি নৌকা দিয়ে বিকাল পাঁচটার দিকে বাইচ অনুষ্ঠিত হয়। তবুও দুটি নৌকার বৈঠার ছন্দ এই জনপদের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দুরাগত এলাকা থেকে ৬ টি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার কথা থাকলেও কেন আরা আসেনি তার জবাব দিতে পারেননি মেলা কমিটির সভাপতি মো. আছাদুজ্জামান।

এ কারনে সাংবাদিকসহ স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় সভাপতিকে। তবে নৌকা বাইচ ভালো না হলেও মেলায় শিশুদের বিনোদনের জন্য ছিল নানা ব্যবস্থা। মেলার আশপাশের গ্রামগুলোতে কয়েকদিন আগে থেকেই পরিনত হয়েছিল উৎসবের আমেজে। মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়। ঈদে না হলেও অন্তত মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া হয়।

সরেজমিন দেখা গেছে, মেলা এলাকায় বিক্রেতারা নানা পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। তিন-চার দিন আগে থেকেই তারা দোকান নিয়ে বসে আছেন। অন্য বছরের তুলনায় এ বছর কেনা-বেচাও ভালো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে অনেক ব্যবসায়ী অভিযোগ করেন, এ বছর মেলা অতিরিক্ত চাঁদা দিতে হয়েছে। প্রতিযোগিতা শেষে রাতে মেলা কমিটির সভাপতি মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চ্যেধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত দুটি নৌকাকেই পুরস্কৃত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:২৬   ১২৮ বার পঠিত  |