ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » আহ্বায়ক তাজুল ও সদস্য সচিব মোশারফ ফুলপুর পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক তাজুল ও সদস্য সচিব মোশারফ ফুলপুর পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


ফুলপুর পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

ময়মনসিংহ: হাফেজ মাওঃ কাজী তাজুল ইসলামকে আহ্বায়ক ও হাফেজ মাওঃ মোশারফ হোসেনকে সদস্য সচিব ও হাফেজ মাওঃ মোঃ আবু তাহের কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট ফুলপুর পৌর জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জেলা ওলামা দল।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের দলের আহ্বায়ক মাওঃ মোঃ মাহবুবুর রহমান ও সদস্য সচিব এইচ এম শামীম হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত ফুলপুর পৌর শাখার আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের ২নং যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা তাজুল ইসলাম বলেন,‘দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই আমাদের দায়িত্ব দিয়েছে।আমরা প্রতিটি ইউনিটে নতুন ও সক্রিয় কর্মীদের দিয়ে কমিটি গঠন করব,ইনশাআল্লাহ।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩৬   ২৪৮ বার পঠিত  |