ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নীরব হোসেন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোববার (৬ অক্টোবর) দুুপুর ২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীরব ওই এলাকার নাজমুল হোসেনে ছেলে। সে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, সোববার দুপুরে বাড়ির পাশের ওয়াসার লাইনের উপর নীরব ফুটবল খেলতে যায়। খেলার সময় বৃষ্টি শুরু হইলে সে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন নীরব। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাসগুপ্ত জানান, বজ্রপাতে আহত নীরবকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫১   ৩১২ বার পঠিত  |