ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা

আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা

বরগুনা: আমতলী-তালতলী (সাবেক বরগুনা-৩) সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল ১০টায় আমতলী উপজেলা আইনজীবি সমিতির মিলতায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরাম এ সভার আয়োজন করে।
আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরামের আহবায়ক ও খেলাফত বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য প্রফেসর গাজী আব্দুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি ও আমতলী –তালতলী আসন পুন:র্বহাল কমিটির আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন, জামাতে ইসলাম বরগুনা জেলা শাখার প্রচার ও ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল মালেক, খেলাফত মজলিশ আমতলী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা এইচ এম হাসান মাহমুদ, ও খেলাফত আমতলী পৌর কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন ফকির প্রমুখ। বক্তবারা ভৌগলিক বিবেচনায় আমতলী-তালতলী (বরগুনা-৩ সাবেক) সংসদীয় আসন পুন:র্বহালের দাবী জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:১১   ৩১২ বার পঠিত  |