![]()
পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ হলরুমে ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কাউখালী অফিসের উদ্যোগে ১৮ বছর পূর্ণ হওয়া স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার বিভাস তরফদার, রেগুলেটরি অ্যাফেয়ার্স বরিশাল অঞ্চলের নিত্যানন্দ শীল, জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি মোঃ হাসিবুল ইসলাম, জেলা সমন্বক শেখ শওকত জামিল।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, সেলফ অফিসার মিঠুন দত্ত, কর্মসূচি সংগঠক নিপা মন্ডল। অনুষ্ঠান শেষে ৩২জন কিশোরীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৭:০৬ ১০৭ বার পঠিত | ● অনুষ্ঠান ● কাউখালী ● গ্রাজুয়েশন