ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত ৩

ভেড়ামারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত ৩


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


ভেড়ামারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত ৩

কুষ্টিয়া:পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক ও সিএনজির সাথে সংঘর্ষে সিএনজি’র চালক দবির খা( ৩০) ও সিএনজির যাত্রী রুবাইয়া (৩০), সাথী খাতুন( ৪০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হয়েছেন। যাত্রী ও সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশন সামনে গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে কুষ্টিয়া-পাবনা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো -ট -২৪-৫৭০০ ট্রাক টিকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক দবির খা বাম হাত কেটে ঝুলতে থাকে। এবং সিএনজি ভেতরে বসে থাকা যাত্রী সাথী খাতুন( ৪০), রুবাইয়া (৩০) যুবাইদা (১৫)গুরুতর আহত হয়।

হাইওয়ে পুলিশ এস আই জয়দেব জানান, আহত যাত্রীদের ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:৩০:০৯   ১০৮ বার পঠিত  |