ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় একই দিনে দুই গৃহবধুর মৃত্যু

আগৈলঝাড়ায় একই দিনে দুই গৃহবধুর মৃত্যু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় একই দিনে দুই গৃহবধুর মৃত্যু

বরিশাল: আগৈলঝাড়ায় একই দিনে পানিতে পরে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের অখিল বৈষ্ণব’র স্ত্রী রিনা বৈষ্ণব (৫০) সোমবার বিকেলে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোজ হয়। বাড়ির লোকজন গৃহবধু রিনাকে পুকুর থেকে উদ্ধার করে।

অপরদিকে সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের নববধূ জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার (১৮) খালা মাহামুদা খানমের বাড়িতে বেড়াতে এসে ঘরের জানালা দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। গৃহবধু রিনা বৈষ্ণব ও জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার কে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাদের মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান পৃথক ঘটনায় দুই গৃহবধুর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। উভয় পরিবারের কোন অভিযোগ না থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৪২   ১৫২ বার পঠিত  |