ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


ঠাকুরগাঁও:
পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ হে প্রতিপাদ্য নিয়ে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে  র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষেপ করে সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে হাত ধোয়া প্রদর্শনী করে।

র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ ফেরদৌসী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সবুজ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্কাউটস ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭   ২১৭ বার পঠিত  |