ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দিনাজপুর সিমান্ত থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

দিনাজপুর সিমান্ত থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


দিনাজপুর সিমান্ত থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল: উজিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হাফিজুর রহমান ইকবাল ভারতে পালানোর সময় দিনাজপুরের সিমান্তবর্ত্তী এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হাফিজুর রহমান ইকবাল আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানত আবদুল্লাহ.র ঘনিষ্টজন ও দাপুটে আওয়ামী লীগ নেতা ছিলেন। ১৬ অক্টোবার বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরামপুরের কাটলা এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে পড়ি জমানোর সময় পুলিশ তাকে আটক করেন তার আটকের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

আটককৃত হাফিজুর রহমান ইকবালকে দিনাজপুর আদালতে হাজির করা হবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোটের মাঠ দখল সহ নানা কর্মকান্ডে বির্তকিত হাফিজুর রহমান ইকবাল সাবেক সংসদ শাহে আলম তালুকদারের প্রতিনিধি হিসাবে কাজ করেছেন।

সরকার পতনের পর তিনি আত্মঘোপনে ছিলেন। তার গ্রেফতারের খবরে উজিরপুর উপজেলা জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। থানা পুলিশ জানিয়েছেন তার বিরুদ্ধে উজিরপুর থানায় মামলাও রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১১:১০   ১৪২ বার পঠিত  |