ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » নারী অধিকার নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের মতবিনিময়

নারী অধিকার নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের মতবিনিময়


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


নারী অধিকার নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের মতবিনিময়

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের পাশে আদিবাসী গারো, হাজং, হিন্দু ও মুসলমান নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংছাতি মোড়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মতবিনিময় সভায় নারী অধিকার, আইনি সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অবস্থান নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “অধিকার কোনো দান নয়, এটা প্রাপ্য—আর প্রাপ্য কেউ দিলে নয়, নিতে হয়। নারীদেরও নিজেদের অধিকার সচেতনভাবে আদায় করতে জানতে হবে।”

সভায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য রোধে সচেতনতা বাড়াতে হবে এবং সকলের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।নারীদের অংশগ্রহণ ও আগ্রহে রংছাতি এলাকায় এক ভিন্নধর্মী সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৬   ১৫১ বার পঠিত  |