ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল

পীরগঞ্জে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫


পীরগঞ্জে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল

ঠাকুরগাঁও: পীরগঞ্জে ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিনি স্টেডিয়াম মাঠে পীরগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে এ খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, পীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন। টচে জিতে স্বাগত পীরগঞ্জ ক্রিকেট একাডেমি বেটিং এ সিদ্ধান্ত নিয়ে ১৫৪ রান করে।

জবাবে এসআর ক্রিকেট একাডেমি ১৩৭ রান করে সব উইকেট হারায়। ফলে পীরগঞ্জ ক্রিকেট একাডেমি ১৭ রানে ফাইনালে যাওয়ার সুযোগ পায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:২০   ৪৩০ বার পঠিত  |