![]()
সিলেট: হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান শামীমের আত্মগোপনের সুযোগে ঠিকাদারি লাইসেন্স দিয়ে দীর্ঘদিন যাবৎ নবীগঞ্জের বিভিন্ন স্থানে সরকারি কাজ করছেন হিরা লাল নামে আওয়ামীলীগের এক নেতা। তার বিরুদ্ধে জুয়াখেলা, জায়গা দখল ও পাহাড় টিলা কাটার অভিযোগসহ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
জানাযায়, নবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্ধা নন্দ লাল সরকারের ছেলে হিরা লাল সরকার(৩৮) হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা মিজানুর রহমান শামীমের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে অবৈধ ভাবে তার ঠিকাদারী লাইসেন্স দিয়ে ঠিকাদারী ব্যবসা দাপটে সাথে চালিয়ে জিরো থেকে কোটিপতি হয়েছেন।
সে এসব কাজ পরিচালনা করে গাড়ি বাড়ি সহ অটল সম্পত্তির মালিক হযেছে। অতীতে তার মা হালিতলা এক প্রবাসীর বাড়ি গৃহকর্মীর কাজ করতেন। তার বাবা ঠেলাগাড়ীর ড্রাইভার ছিলেন।
সরকার পতনের পর মিজানুর রহমান শামীম পলাতক অবস্থায় রয়েছেন। এখনও হিরা লাল শামীমের লাইসেন্স দিয়ে কোটি কোটি টাকা উত্তোলন সহ বিভিন্ন অবৈধ কাজ দাপটে চালিয়ে যাচ্ছেন ।
হিরালালের উল্লেখযোগ্য কাজ গুলো হলো,জুয়াখেলা, মাদকাসক্ত ও অবৈধভাবে ফসলি জমি দখল ও প্রাকৃতিক সৌন্দর্য টিলা ধ্বংস করে মাটি বিক্রি ।
নবীগঞ্জ শহরে শতাধিক ঠিকাদার থাকলেও হিরা লালের সাম্রাজ্যেও কাছে সবাই যেনো তুচ্ছ। সে নিয়মিত নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী ও পৌরসভা থেকে কোটি কোটি টাকা চেক উত্তোলন করে যাচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় চলতি মাসেও ৬০ লক্ষ টাকা বিল তুলেছি ।তিনি বলেন আমি বৈধ ভাবে মাটির ব্যবসা ও টিলা কাটছি ।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:৪৪:৫৫ ১৫৭ বার পঠিত | ● ঠিকাদার ● নবীগঞ্জ ● হিরা লাল