ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৭ দিনব্যাপী মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ

কাউখালীতে ৭ দিনব্যাপী মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


কাউখালীতে ৭ দিনব্যাপী মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ

পিরোজপুর:  কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের এসডিএফ কার্যালয়ে বুধবার (২২ অক্টোবর) দুপুরে  ৭ দিন ব্যাপি বাড়ন্ত মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল হাই মল্লিক।

কাউখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মোঃ আতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মজিবর রহমান তালুকদার, অফিস সহকারি মতিয়ার রহমান, সংগঠক শামিমা আক্তার। প্রশিক্ষণ ২৪ জন নারী ও ৬ জন নারী মোট ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৩   ৮৭ বার পঠিত  |