ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বরফকলের অ্যামোনিয়া গ্যাস পাইপ লিকেজ, আহত ২০

বরফকলের অ্যামোনিয়া গ্যাস পাইপ লিকেজ, আহত ২০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


 

---

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কনডেনসার পাইপ বিস্ফোরণ থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ বুধবার দিবাগত রাত দুইটায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কনডেনসার পাইপ বিস্ফোরণ হয়। এতে মুহুর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পরে এবং বরফ কলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ওই বরফকলের মধ্যে থাকা শ্বাসকষ্টে গুরুতর আহত হওয়া ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারত্মক ঝুঁকিপূর্ন গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পরার পর আমরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৯   ১২৩ বার পঠিত  |