ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে যুব উন্নয়ন কর্মকর্তার মোটরসাইকেল চুরি

আড়াইহাজারে যুব উন্নয়ন কর্মকর্তার মোটরসাইকেল চুরি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


আড়াইহাজারে যুব উন্নয়ন কর্মকর্তার মোটরসাইকেল চুরি
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে থেকে যুব উন্নয়ন অফিসের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মোটর সাইকেলটি চুরি হয়।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক প্রতিদিনের মত বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে নির্ধারিত স্থানে মোটর সাইকেল রেখে অফিসে প্রবেশ করেন। বিকেল ৫টার দিকে বাসার যাওয়ার উদ্দেশ্যে তিন তলা অফিস থেকে নিচে নেমে আসেন ওই কর্মকর্তা। পরে নির্ধারিত স্থানে মোটর সাইকেলটি দেখতে পাননি।

পরে আশপাশে অনেক খোঁজাখুজি করেও মোটর সাইকেলের সন্ধান না পেয়ে অজ্ঞাত আসামী করে ওই দিন সন্ধার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৭   ৮৪ বার পঠিত  |