![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুতায়িত হয়ে আবদুল খালেক ফরাজী নামের ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক ফরাজী ওই গ্রামের বাসিন্ধা ছিলেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার সকালে বাড়ীর সামনে একটি গাছে ডাল কাটতে উঠে আবদুল খালেক ফরাজী। এসময় গাছের সঙ্গে থাকা হাইভোল্টেজ (৩৩হাজার কেভি) বিদুৎ লাইনে বিদুৎস্পর্স হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাশর্^বর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্থানীয় বিনাপানি বাজারে বসে সে মারা যায়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৭ ২৬৪ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বিদুৎস্পর্শ ● বৃদ্ধর মৃত্যু