![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে শুক্রবার (২৪ অক্টোবর) নামাজের পর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
দেশব্যাপি চলমান ধর্ষণকান্ড, প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবীতে এই বিক্ষোভ মিছিল করা হয়। খেলাফত ছাত্র মজলিশের বূঞাপুর উপজেলা সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক আল আমিন, মৌলানা আবু ইউসুফ, মিয়দুল হাসান, হাফেজ শফিউল্লাহ, মুফতি ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা ইসকনকে নিষিদ্ধ, দেশব্যাপি চলমান ধর্ষণকান্ড, প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবী করেন। তারা বলেন, এই সব দাবী মানা না হলে ঢাকায় লংমার্চসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৬ ১৭৬ বার পঠিত | ● খেলাফত ছাত্র ● ভূঞাপুর ● মজলিশ বিক্ষোভ ● মিছিল