ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর লুটপাট

বিএনপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর লুটপাট


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


বিএনপির নেতার বাড়িতে হামলা,ভাংচুর লুটপাট

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় বালিখাঁ ইউনিয়নে পূর্বের পারিবারিক বিরুধের জের ধরে বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে দিন দুপুরে হামলা,ভাংচুর,নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, (২৪ অক্টোবর) শুক্রবার উপজেলার বালিখাঁ ইউনিয়ন বিএনপি’র তিন বারের সাধারন সম্পাদক পাগুলী আতকাপড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান মেম্বার এর বাড়িতে একই গ্রামের আলী নেওয়াজ, আবু বাক্কার, আব্দুস সাত্তার, আরফান আলী সহ অজ্ঞাতনামা ১০/১২ জন গত ২৪ অক্টোবর শুক্রবার ১০.৩০ টার সময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

অভিযোগ সুত্রে জানা যায়,বাদী শাহজাহান মিয়া জমি ক্রয় করার জন্য নিজস্ব খামার থেকে ৪ টি গরু বিক্রীর ও ফিসারির মাছ বিক্রী করে নগদ ১০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণ বাবদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।

লুটপাটের সময়ে ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে। এ সময় বাধা দিতে আসলে শাহজাহান মিয়ার গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে আহত করে চলে যায়।

মোঃ শাহজাহান মিয়া জানান অভিযোগ দায়েরের তিনদিন অতিবাহিত হলেও হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা নেয়নি কোন এক অদৃশ্য পেশীশক্তির কারণে । তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তা আসামি পক্ষের দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় অভিযোগটি আমলে নেওয়া হচ্ছেনা বলে বাদীর অভিযোগ। তাই তিনি বিচারের জন্য ঊর্ধতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:২৮   ৩২৭ বার পঠিত  |