ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিএনপি নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় মামলা

নবীনগরে বিএনপি নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় মামলা


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


নবীনগরে বিএনপি নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গতকাল সোমবার  নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আহত নেতার স্ত্রী রোমানা আক্তার শিফা বাদী হয়ে অজ্ঞতনামা আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়,গত শুক্রবার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ও শিবপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে দলের রাজনৈতিক নির্বাচনী সমাবেশ শেষে রাতে একাই নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায়।পরে তাকে দ্রুত আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করলে ঢাকা এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন
মামলায় আহত নেতার স্ত্রী আরও বলেন,এ গুলির ঘটনায় কয়েকদিন আগে তার স্বামীর মোবাইলে অজ্ঞাত নাম্বার থেকে একটি ফোনে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়।

এই ব্যাপারে নবীনগর থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, আজই মামলা হয়েছে, এই ঘটনার তদন্ত অনেক দূরে এগিয়েছে, আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আসামিদের গ্রেফতার করতে পারব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:২০   ৩৫৭ বার পঠিত  |