ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ২০০৬ সালে লগী বৈঠার তাণ্ডব, বিচারের দাবী জামায়াতের

২০০৬ সালে লগী বৈঠার তাণ্ডব, বিচারের দাবী জামায়াতের


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


২০০৬ সালে লগী বৈঠার তাণ্ডব, বিচারের দাবী জামায়াতের

বরিশাল: ২০০৬ সালে পল্টনে লগী বৈঠার তাণ্ডবের বিচারের দাবীতে বরিশালের আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিএইচপি একাডেমী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিএইচপি একাডেমী মাঠ গিয়ে শেষ হয়।

পরে উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ফজলুল হক, সহ-সেক্রেটারী ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর বাকাল ইউনিয়ন সভাপতি সাঈদ কবির ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লাসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজিডি দিন’ হিসেবে পালিত হয়েছে। পল্টন হত্যাকন্ডের ১৯ বছর পরেও খুনিরা অবাধে ঘুড়ে বেড়াচ্ছে যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যার্থতা প্রমান করে। এঘটনায় শহীদদের রক্তের মূল্য দিতে হবে এবং তাদের স্বপ্নের ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বক্তারা সবাইকে আহবান জানান ।

এঘটনা শুধু বাংলাদেশের অভ্যন্তরীন অবিচার নয়, বরং আর্ন্তজাতিক মানবাধিকার লঙ্ঘনের একটি চরম উদাহরন। এই প্রতিবাদের মাধ্যমে অংশগ্রহণকারীরা পল্টন হত্যাকাণ্ডকে “জামায়াতে ইসলামী ও শিবিরের উপর পরিকল্পিত আক্রমণ” হিসেবে বর্ণনা করে বিচারের দাবি জানান। সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:০৬   ১৫৫ বার পঠিত  |